editor
প্রকাশিত: 9:13 PM, December 8, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: হাজীপুর সোসাইটি, কুলাউড়ার উদ্যোগে উপজেলার কর্মধা ইউনিয়নের দিঘল কান্দি গ্রামের জটিল রোগে আক্রান্ত সুধীর মালাকারকে চিকিৎসার জন্য এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে চেক তুলে দেন হাজীপুর সোসাইটি কুলাউড়ার কো-চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি তার বক্তব্যে হাজীপুর সোসাইটির ভূয়সী প্রশংসা করে বলেন, সংগঠনটি জন্মলগ্ন থেকেই অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সোসাইটির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক, সোসাইটির সহ-সাধারণ সম্পাদক প্রভাষক খালিক উদ্দিন, কার্যকরি পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস, অর্থ সম্পাদক একে শমছু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক হোসেন মনসুর উদ্দিন, হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন ও কর্মধা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক নিত্য মল্লিক। এছাড়াও সোসাইটির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে