editor
প্রকাশিত: 9:29 PM, December 8, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শিশু মৃত্যুর আতঙ্ক ফের একবার ফিরে এল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘন্টায় মেডিক্যাল কলেজ হাসপাতালের এসএনসিউ ওয়ার্ডে ৯ নবজাতকের মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়েছে ওই ওয়ার্ডে ভর্তি থাকা বাকি শিশুদের পরিবারের মধ্যে।
মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, শিশু বিভাগের এসএনসিউ ওয়ার্ডে এই মুহূর্তে ৫২টি শয্যা রয়েছে। কিন্তু এই মুহূর্তে হাসপাতালে শিশুদের চাপ খুব বেশি থাকায় এক একটি শয্যাতে ২-৩ জন শিশুকে রাখা বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৯ জন শিশুর মৃত্যু হওয়াতে নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর। শিশু মৃত্যুর কারণ খুঁজতে ৩ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ অমিত কুমার দাঁ সাংবাদিকদের জানান, “যে সমস্ত শিশুদের মৃত্যু হয়েছে তাদের বেশির ভাগের ওজন ৩০০-৫০০ গ্রামের মধ্যে ছিল। পাশাপাশি ওই শিশুদের অনেকেই অপুষ্টিতে ভুগছিল। কয়েকজন শিশুর জন্মগত ক্রটির সমস্যা ছিল। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ” আউট বর্ন” শিশুর চাপ অত্যন্ত বেশি রয়েছে। শিশু মৃত্যু কিভাবে হয়েছে তা জানার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে”।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন