editor

প্রকাশিত: 12:51 PM, December 9, 2023

কিনব্রিজ সংস্কারে দ্বিতীয় ধাপে সময় বাড়ল

কিনব্রিজ সংস্কারে দ্বিতীয় ধাপে সময় বাড়ল

সিলেটের কিনব্রিজ মেরামতকাজের জন্য দ্বিতীয় ধাপে আবারও সময় বাড়ানো হয়েছে। প্রথম ধাপের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আরও দেড় মাস বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় ফের সময় বাড়ানো হয়।

জানা যায়, রেলওয়ের পূর্বাঞ্চল প্রকৌশল বিভাগ গত ১৬ আগস্ট সিলেটের কিনব্রিজে মেরামত, নবায়নসহ নির্মাণকাজের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাস যানবাহন ও মানুষজন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর পথচারীদের চলাচল বন্ধ করতে সেতুটির দুই পাশে টিনের বেড়া দেওয়া হয়। পরে ১৫ অক্টোবর পেরিয়ে গেলেও মেরামতকাজ শেষ না হওয়ায় আবার ৩০ নভেম্বর পর্যন্ত মেরামতকাজের সময় বর্ধিত করা হয়। সেটি পেরিয়ে গেলে আবার গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় দফায় কিনব্রিজ মেরামতকাজের সময় বর্ধিত করে ১৫ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়। এরপরও কাজের তেমন অগ্রগতি হয়নি।

কিনব্রিজের তদারককারী প্রতিষ্ঠান সিলেট সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। সংস্কারকাজ করছে রেলওয়ের সেতু বিভাগ।

সওজ সূত্রে জানা যায়, কিনব্রিজ সংস্কারের বিষয়ে ২০২০ সালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় আলোচনা করা হয়। সেখানে সেতু সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়। পরে সওজের পক্ষ থেকে সেতুটি সংস্কারে মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সিলেটের সওজ। একই বছরের জুন মাসে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। তবে নানা জটিলতায় সংস্কারকাজ হচ্ছিল না।

এদিকে কয়েক দিন ধরে ব্রিজে মেরামতকাজে শ্রমিকদেরও দেখা মিলছে না। ফলে কিনব্রিজের নির্ধারিত মেরামতকাজ শেষ করতে আরও কত দিন সময় লাগবে, সেটি বোঝা যাচ্ছে না। এতে ব্রিজটিতে চলাচল বন্ধ থাকায় পথচারীদের দুর্ভোগ বাড়ছে।

গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন সময়ে কিনব্রিজ ঘুরে কোনো শ্রমিককে পাওয়া যায়নি। অন্যদিকে ব্রিজের নিচের দুই পাশে অংশের ঢালাই, রঙের কাজ বাকি থাকতে দেখা গেছে। পাশাপাশি ব্রিজের দুই দিকেই টিনের বেড়া দিয়ে পথচারীদের চলাচল বন্ধ করে রাখা হয়েছে।

ব্রিজটির মেরামতকাজ পেয়েছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সিলেটের দায়িত্বে থাকা মো. শিপন বলেন, দ্বিতীয় ধাপের বর্ধিত সময়ের মধ্যে ব্রিজটির মেরামতকাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে।

রেলওয়ের সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী (পূর্বাঞ্চল) জীষাণ দত্ত বলেন, ব্রিজের মেরামতকাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। কিছু অংশ ঢালাইকাজ করা হয়েছে। সেটি পরিদর্শন করেছেন সওজ বিভাগ। এতে তাঁরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জীষাণ দত্ত বলেন, ঢালাইকাজের পর কিছুদিন সেটি রাখতে হয়। প্রকৌশলী ভাষায় সেটিকে কিউরিং পিরিয়ড বলে। এ ছাড়া বৃষ্টির কারণে দুই দিন ধরে কাজ করা যাচ্ছে না। আশা করা যাচ্ছে, দ্বিতীয় দফায় বাড়ানো নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিজটি উন্মুক্ত করা হবে।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়