editor

প্রকাশিত: 8:28 PM, December 9, 2023

সমাজের প্রতিটি পর্যায়ে আমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে: বিভাগীয় কমিশনার

সমাজের প্রতিটি পর্যায়ে আমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে: বিভাগীয় কমিশনার

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বাঙালি জাতি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জন করে। এটি ছিলো আমাদের দুর্নীতি প্রতিরোধের প্রথম ধাপ।

শনিবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপপরিচালক মোঃ জাভেদ হাবীব এবং বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ। এতে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক এস এম মফিদুল ইসলাম।

আমরা স্বাধীন দেশের নাগরিক উল্লেখ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, সমাজের প্রতিটি পর্যায়ে আমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করা আমাদের নাগরিক দায়িত্ব ও কর্তব্য। ইসলাম ধর্মে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা বলা হয়েছে। এছাড়াও প্রতিটি ধর্মেই দুর্নীতির মতো কাজকে ঘৃণিত কাজ বলে অভিহিত করা হয়। তাই আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানগুলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সরকারি অফিসগুলোতে গণশুনানির আয়োজন করা হয় যেখানে সেবা গ্রহীতারা সরকারি অফিসের সেবার স্বচ্ছতা ও মানদণ্ড নিয়ে আলোচনা করতে পারে। কোথাও সরকারি সেবা গ্রহণে বিলম্ব বা হয়রানির স্বীকার হলে সর্বোচ্চ পর্যায়ে জানানোর সুযোগ পায়। বর্তমানে সরকারি সকল নিয়োগ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়। তাছাড়াও সরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্নভাবে দুর্নীতি প্রতিরোধ কর্মসূচির আয়োজন করা হয় যার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির কুফল সম্পর্কে মানুষকে অভিহিত করতে পারে।

আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছি উল্লেখ করে বিভাগীয় কমিশনার আরো বলেন, দেশ ডিজিটাল হওয়ায় বর্তমানে দুর্নীতির পরিমাণ অনেকটা কমে গেছে। ভূমি নামজারি সহ সরকারি প্রায় সকল সেবা এখন অনলাইনে নেয়া যায় তাই সাধারণ জনগণকে সরকারি সেবা গ্রহণে দালালদের কবলে পড়তে হয় না। দেশের সকল নাগরিককে আন্তর্জাতিকভাবে দুর্নীতি প্রতিরোধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমদের দেশের দুর্নীতি প্রতিরোধ এর সাথে সাথে আন্তর্জাতিক ভাবে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। আমাদের টাকা পাচার বন্ধ করতে হবে,বৈধভাবে রেমিট্যান্স আনতে হবে যাতে দেশের অর্থনীতি শক্তিশালী হয়, দেশ উন্নতির দিকে এগিয়ে যায়। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে আমাদের সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে,দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে।

এ বারের দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ এর প্রতিপাদ্য হচ্ছে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” । এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়