editor
প্রকাশিত: 6:27 PM, December 10, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। সামনে নির্বাচন, নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি গ্রামের মানুষ শহরের মতো সুবিধা পাচ্ছে।
তিনি আরো বলেন, আমি যতদিন বেঁচে থাকব জনগণের সেবায় কাজ করে যাবো। মানুষের জন্য কাজ করাই আমার মূল উদ্দেশ্য। আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা কর্মীরাদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে নিরলসভাবে কাজ করার আহবান জানান।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়।
এসময় নেতাকর্মীরা সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বিজয় করা লক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুস আলী, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আপ্তাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান, তাহিরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান, দক্ষিণ বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাঞ্জব উস্তার প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়