editor
প্রকাশিত: 2:41 PM, December 11, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই উপজেলায় পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষে সোমবার (১১ ডিসেম্বর) লাখাই উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে এবং উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনায় পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষে লাখাই উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং ও আদালত পরিচালনা করেন। এসময় আদেশ অমান্য করে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করায় বামৈ বাজারের দুই ব্যবসায়ীকে ৪০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেছেন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ ও লাখাই থানা পুলিশের সদস্যবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন