editor
প্রকাশিত: 8:57 PM, December 11, 2023
আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি :: সারাদেশের ন্যায় লাখাই উপজেলায় জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপম্পেই উদযাপন করা হবে। উপজেলায় ছয়টি ইউনিয়নে এক যোগে ২৪৬২৩ জন শিশুকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইনের সেবা কার্যক্রম অনুষ্টিত হবে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, ১ টি স্থায়ী কেন্দ্র সহ মোট ১৪৫ টি কেন্দ্রে স্বাস্থ্যসেবা সেন্টার থেকে স্বাস্থ্য কর্মীরা, এ- সেবা প্রদান করবেন। উক্ত ক্যাম্পেইনে ৬-১২মাস বয়সী ৩২২৭ জন শিশুকে একটি নীল রঙের জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২১৩৯৬ জন শিশুকে লাল রঙের একটি জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
লাখাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজী শামসুল আরেফিন বলেন, জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাপসুলে রয়েছে রাতকানা ও রোগ প্রতিরোধের বিশেষ উপদান। তাই প্রতিটি শিশুর অবিভাবক যেন, নিজ সন্তানের মঙ্গলের জন্য, নিজ দায়িত্বে এ সেবা গ্রহণ করেন। এতে আপনার সন্তান সুস্থ থাকবে। জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন, স্বাস্থ্যসেবা কার্যক্রমকে সফল করতে উপজেলা বাসির প্রতি আহ্বান জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন