editor
প্রকাশিত: 7:51 PM, January 11, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট নগরের একটি দিঘি ভরাট বন্ধ, সংস্কার ও দখল হওয়া অংশ পুণরুদ্ধারে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও তিন মন্ত্রণালয়ের সচিবসহ ১০ জনকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলা।
বুধবার (১১ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে বেলার আইনজীবী এস. হাসানুল বান্না এই নোটিশ প্রেরণ করেন। নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন বেলা সিলেটের সমন্বয়ক এডভোকেট শাহ শাহেদা।
আইনি নোটিশে মাছুদিঘি ভরাট ও বর্জ্য ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নোটিশ পাঠানোর সাত দিনের মধ্যে মেয়র এবং বাকি নয়জন সরকারি কর্মকর্তাকে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আইনজীবীকে জানানোর অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।
যাদের বরাবর নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।
নোটিশে উল্লেখ করা হয়, সিলেট মহানগরে মাছুদিঘি নামে ২.৪৩৭৫ একর আয়তনের একটি দিঘি ছিলো। একসময় স্থানীয় লোকজন ওই দিঘীর পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতেন। শিশু-কিশোরদের সাঁতার শিখতে ও অগ্নিনির্বাপনে ওই দিঘীর গুরুত্ব ছিলো অপরিসীম। সম্প্রতি ওই দিঘির একাংশ ভরাট করে ফেলা হয়েছে। অবশিষ্ট অংশ ভরাট করে স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে। দিঘি ভরাট বন্ধ, সংরক্ষণ ও সংস্কার করে দীঘিটি উদ্ধারে ৭ দিনের মধ্যে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয় নোটিশে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়।
এস এস
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন