editor
প্রকাশিত: 12:41 PM, December 12, 2023

১৮নং ওয়ার্ডের ঝরনা তরুণ সংঘের উদ্যোগে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সুস্থ বাংলাদেশ গড়তে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন এ ক্যাপসুল অনেক রোগ প্রতিরোধ করে। ভিটামিন এ ক্যাপসুলের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভিটামিন ‘এ’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চোখের জন্য খুবই প্রয়োজনীয়। বাহ্যিক আবরণের কোষ, ত্বক, দাঁত, ও অস্থির গঠনের জন্য ভিটামিন ‘এ’ জরুরী।
তিনি আরো বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শুধু রাতকানা থেকে রক্ষা নয় বরং ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দৃষ্টি শক্তি ভাল রাখে, শর্করা জাতীয় খাদ্যের স্বাভাবিক পরিপাকে সাহায্য করে, শরীরের ত্বক, হাড়, দাঁতের গঠন ও সুস্থতা রক্ষায় সহায়তা করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল এবং হামের জটিলতা কমায়।
তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ জানান।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট নগরীর ঝরনারপাড় এলাকায় ঝরনা তরুণ সংঘের উদ্যোগে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পর তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ডা. জাহিদুল ইসলাম, ঝরনা তরুণ সংঘের উপদেষ্ঠা নিজাম উদ্দিন আল মিজান, বিশিষ্ট সমাজসেবী ও ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাজুওয়ান আহমদ, সংঘের সহ সভাপতি খালেদ আহমদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ দপ্তর সম্পাদক নিজামুল হক শিমুল, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সবুজ সংঘের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মৌসুমী ক্রীড়া সংঘের সদস্য আব্দুল মুকিত, বসুন্ধরা সংঘের সদস্য মামুন আহমদ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা নয়ন আহমদ রাব্বি, নুরুন নাহার বেগম প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন