editor
প্রকাশিত: 2:05 PM, December 12, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু চালকসহ ২ তরুণীর। আহত ৫ জনকেই একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের খড়দহের রুইয়া ৫৬ নম্বর বাসস্ট্যান্ডের কাছে কল্যানী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি প্রচন্ড গতিতে এসে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার মুর্হুতে গাড়ির গতি বেগ ঘন্টায় ৮০ কিলোমিটার ছিল।
জানা যায়, কাচঁরাপাড়ার একটি পানশালার বার ডান্সারদের বাড়ি পৌঁছে দিতে রোজকার মতো গাড়িটি বেরিয়েছিল। গাড়িতে ৭ জন যাত্রী ছিলেন। সকলেই পানশালার নর্তকি। সোদপুর মুড়া গাছায় বাড়ি ভাড়া করে থাকেন। মৃত গাড়ির চালক নীতেশ সাউয়ের (২৪) বাড়ি ঘোলা পূর্বাঞ্চলে। মৃত ২ বার ডান্সার মায়া(২৮) এবং অবন্তিকার (২১) বাড়ি পাঞ্জাবের জলন্ধরে। বাকি ৫ তরুণী যাঁরা গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি। তাঁরাও পাঞ্জাবের বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে।
সোমবার ( ১১ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে বের করে বন্দিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন