editor
প্রকাশিত: 1:11 PM, December 13, 2023
সিলেটের এমসি কলেজের পাশের নর্দমা থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি নগরীর আখালিয়া এলাকার দুসকির বাসিন্দা রনজিত দাস (৬৫)। গত শুক্রবার তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় পরদিন শনিবার নগরীর জালালাবাদ থানায় নিহতের ছেলে শংকর দাস একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজের চারদিন পর তার খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০দিকে দুটি বস্তাবন্দি অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
এদিকে, এ ঘটনায় নগরীর বাদাম বাগিচা এলাকার আব্দুল মালেককে আটক করা হয়েছে। স্থানীয়রা তাকে আটক করলে তিনি নিজেই নিজের পেটে ছুরি মারেন। এখন তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশের ময়না তদন্ত হবে; এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার পাশে কে বা কারা দুটি বস্তা ফেলে যায়। পরে সেখান থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহবশত পুলিশকে খবর দেওয়া হয়। রাত ১১টায় পিবিআই সদস্যরাও সেখান থেকে আলামত সংগ্রহ করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইজিবাইক চালানো নিয়ে কিছুদিন আগে রনজিত দাসের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল আব্দুল মালেকের। এ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়