editor
প্রকাশিত: 5:04 PM, December 13, 2023
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ২০ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার র সফরকে কেন্দ্র করে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলের লক্ষ্যে বুধবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেট মহানগরের আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালানায় সভায় নানক তাঁর বক্তব্যে আরও বলেন, দেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু শুধু বিএনপি-জামায়াত আমাদের বিরুদ্ধে বিশ্বমোড়লদের দাঁড় করিয়েছে, অথচ আমাদের নেত্রী বিশ্ব মোড়রদের রক্ষচক্ষুকে বিদ্ধাঙ্গুলী দেখিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধর্ণা দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্বমোড়লরা কথা বলে না। ওইসব বিশ্ব মোড়লরা একাত্তরে বাঙালির স্বাধীনতার বিরোধিতা করেছিলো।
জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ীই হবে। তৃণমুল ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট আনতে হবে, কেন্দ্রে কেন্দ্র কমিটি করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে পায়ে ধরে ভোট দিতে নিয়ে আসতে হবে। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে- শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন সম্ভব।
প্রধানমন্ত্রীর সিলেটের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নানক সিলেটের মেয়র, সকল কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রদের সহযোগিতা কামনা করেন নানক।
বিভাগীয় প্রতিনিধিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, শেখ হেলাল এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাক জাকির আহমদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সভা পরে ঢাকা থেকে আগত বিশেষ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থল সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়