editor
প্রকাশিত: 7:07 PM, December 13, 2023
শুক্রবার ১৫ ডিসেম্বর সিলেট নগরীর পুরানলেনস্থ শ্রী শ্রী গীতা মন্দিরে ভোর ৬টা ২৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত গীতা স্বাধ্যায়-যজ্ঞ, ধর্মসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে- ভোর ৬টা ২৫মিনিটে পূজা অর্চনা, পৌরহিত্যে শ্রী অমৃতরাম ভট্টচার্য্য দুলাল, ভোর ৬টা ৩০মিনিটে গীতা স্বাধ্যায়-যজ্ঞ আরম্ভ, আচার্য্য থাকবেন শ্রী বিনীত কুমার চক্রবর্তী। শ্রীহট্ট ব্রাহ্মণ পরিষদ, গীতাপাঠ চক্র পুরানলেন সিলেট, মহানাম সেবক সংঘ, শ্রীহট্ট, বেদব্যাস গীতা শিক্ষা কেন্দ্র, শিববাড়ি, নিম্বার্ক আশ্রম গীতা শিক্ষা কেন্দ্র, বিবেকানন্দ বিদ্যার্থী ভবন, রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেট, উমেশ চন্দ্র-নির্মলাবলা ছাত্রাবাস, চালিবন্দর, শ্রীমা সারদা সংঘ, গীতা শিক্ষার্থীবৃন্দ সৎসঙ্গ আশ্রম এবং গীতা সংঘ করেরপাড়া সিলেট এ ১০ টি সংগঠন পর্যায়ক্রমে গীতাপাঠে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৫টা ২০মিনিটে সমবেত গীতা মাহাত্ম্য পাঠ ও ৫টা ৩০মিনিটে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৫টা ৪০মিনিটে ধর্মসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্রী বিনীত কুমার চক্রবর্তী। প্রধান অতিথি থাকবেন রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেট এর সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. শ্রী মৃগেন কুমার দাস চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শ্রী সুধাময় দেব ও শ্রী বিজয় কৃষ্ণ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখবেন শ্রী অশোক রঞ্জন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন শ্রী সুভাষ চন্দ্র রায়। রাত ৭টা ৪০মিনিটে গীতার পূর্ণাঙ্গ ১টি অধ্যায় মুখস্থ এমন ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হবে। শ্রী দিলীপ কুমার শীল ও শ্রী দেবল চন্দ্র দাশ এর পরিবেশনা রাত ৮টায় সমাপনী সঙ্গীত অনুষ্ঠিত হবে।
গীতাভক্তবৃন্দকে বর্ণিত অনুষ্ঠানের সমগ্রপর্বে উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে আহবান জানিয়েছেন সম্পাদক শ্রী অশোক রঞ্জন চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন