editor
প্রকাশিত: 7:51 PM, December 13, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: জাতিদাঙ্গায় জর্জরিত ভারতের মণিপুররাজ্যে একটি বড়ধরনের অঘটন থেকে রক্ষা পেয়েছে। আসাম রাইফেলস রাজ্যে ৪৫টি আইইডি উদ্ধার করেছে।
আসাম রাইফেলস মঙ্গলবার (১২ ডিসেম্বর) তেনুপাল থানার অন্তগর্ত বাঙ্গিয়াং গ্রাম এবং চেনাম গ্রামের মধ্যে ১০২ নং জাতীয় সড়কের বরাবর কুকি জঙ্গিদের দ্বারা পুঁতে রাখা আইইডি গুলি উদ্ধার করেছে। আসাম রাইফেলস দল প্রাথমিকভাবে একটি বস্তা থেকে ২১টি আইইডি উদ্ধার করেছে। মণিপুর পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দল অস্ত্র ২টি বস্তা থেকে অবশিষ্ট ২৪ টি আইইডি উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, কুকি জঙ্গিরা মণিপুর পুলিশের ওপর ধারাবাহিক বোমা হামলা চালানোর জন্য এ গুলো স্থাপন করেছিল। পুণরুদ্ধার প্রতিটি আইইডি ৫০ ফুট ব্যবধানে লাগানো হয়েছিল।
মণিপুর পুলিশ কন্ট্রোল রুম সাংবাদিকদের জানিয়েছে, রাজ্যের পরিস্থিতি উত্তেজনা পূর্ণ ছিল তবে গত ২৪ ঘন্টায় বিক্ষোভের বিক্ষিপ্ত ঘটনাগুলি নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, কাকচিং, থৌবাল, বিষ্ণুপুর, চূড়াচাঁদপুর এবং তেনুপাল জেলার উপকন্ঠে নিরাপত্তাবাহিনী অভিযান জোরদার করেছে।
এদিকে বিষ্ণুপুর জেলা থেকে উদ্ধার হয়েছে বহু অস্ত্র। চূড়াচাঁদপুরজেলা থেকে ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ৭•৬৩ এমএম এস এল আর রাইফেল, একটি ৯ এমএম পিস্তল, একটি রিভলবার, ৩০টি টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট, হস্তনির্মিত বন্দুক, এসবিবিএল বন্দুক, ১ কেজি গোলাবারুদ এবং ২৩টি হাতের তৈরি বোমা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন