editor
প্রকাশিত: 3:16 PM, December 15, 2023
সিলেটের শাহপরাণ থানাধীন এলাকা থেকে এক গৃহবধূর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ইসলামাবাদ এলাকার কুমারগাও গৃহবধূর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
নিহত রিপা বিশ্বাস কুমরাগাওয়ের গোপালের (৩০) স্ত্রী এবং জৈন্তপুরের বেনু বিশ্বাসের মেয়ে। বর্তমানে মৃতদেহ সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গ কলহের জেরে রিপা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে তাকে নিয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন খাদিমপাড়া শাহপরাণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়; সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।‘
‘পরবর্তীতেআত্মীয়-স্বজন পুলিশকে না জানিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে গিয়ে মৃত্যুর সংবাদটি গোপন করেন। এলাকাবাসী মধ্যে বিষয়টি জানাজানি হলে বিকাল ৫টায় শাহপরাণ থানা পুলিশকে খবর দেয়; মৃতদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ।‘ আজ ময়নাতদন্ত হবে; প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়