editor
প্রকাশিত: 6:41 PM, December 15, 2023
শেখ শাহিন উদ্দিন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার প্লান্ট গ্রোথ হরমোন দিয়ে বড়ো করা ড্রাগন ফল বিক্রি হচ্ছে দেদারসে। অতিরিক্ত পরিমাণে হরমোন জাতীয় ঔষধের ব্যবহার করার ফলে এসব ড্রাগন ফল আকারে অনেক বড়ো হচ্ছে। ফলে ক্রেতারা আকৃষ্ট হয়ে ফল ক্রয় করে প্রতারিত হচ্ছেন, পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে।
জানা যায়, ড্রাগন ফলের অনেক ঔষধি গুণ থাকায় দিনদিন এই ফলটির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু কৃষক অতিরিক্ত মুনাফা লাভের আশায় প্লান্ট গ্রোথ হরমোন (পিজিআর, কাল্টার, জিব্রলিন্স, জিএ থ্রি) অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে সময়ের আগেই ড্রাগন ফলকে বড়ো করে বাজারে বিক্রি করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: আল মামুন হাসান জানান, এ-সব ফল খাওয়ার ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। মাধবপুর উপজেলার কৃষকদের ইতিমধ্যেই পরামর্শ দেওয়া হয়েছে এসব ঔষধ ব্যবহার না করার জন্য। স্থানীয় কৃষকেরা এসব ঔষধ ব্যবহার করেন না। বাজারে এখন যে ড্রাগন ফল বিক্রি হচ্ছে তা বাহির থেকে আসছে।
তিনি ক্রেতাদের পরামর্শ দিয়ে বলেন, যেসকল ড্রাগন ফল অতিরিক্ত হরমোন দেওয়া হয় সেগুলোর কিছু অংশ লাল কিছু অংশ সবুজ থাকে। ড্রাগন ফল যখন পাকে তখন একসঙ্গে সম্পুর্ন ফল লাল হয়ে যাবে। অর্ধেক সবুজ অর্ধেক লাল এমন হবে না। স্বাভাবিক ভাবে পাকা ফলের স্বাদ মিস্টি হবে আর হরমোন দিয়ে পাকানো ফলের স্বাদ হালকা টক হবে।
এছাড়া স্বাভাবিক ভাবে পাকা ফলের চামড়া পাতলা হবে আর হরমোন দিয়ে বড়ো করা ফলের চামড়া মোটা হবে। তিনি সবাইকে ড্রাগন ফল ক্রয় করার আগে উল্লেখিত বিষয়গুলো দেখে ক্রয় করার পরামর্শ দেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন