editor
প্রকাশিত: 8:02 PM, December 15, 2023

সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর উদ্যোগে মহান বিজয় দিবসের শুভসূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে, যার নেতৃত্বে এই ইতিহাস সৃষ্টি হয়েছে তিনি আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বহু রক্তের বিনিময়ে এই অর্জনে প্রাণ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধার, সম্ভ্রম হারিয়েছেন আমাদের মা-বোনেরা। তিনি এই অর্জনকে ধরে রাখতে সাংস্কৃতিক কর্মীদের অবদানকে সন্মান জানান।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মের স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণে সম্মিলিত নাট্য পরিষদসহ সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর আয়োজনে মহান বিজয় দিবসের শুভসূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নাট্য পরিষদের প্রাক্তন সভাপতি বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব শামসুল বাসিত শেরো, নাট্যজন উত্তম সিংহ রতন, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, নাট্যপরিষদের সহসভাপতি জয়শ্রী দেব জয়া,যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ আহমদ তন্ময় সহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
সম্মিলিত নাট্য পরিষদের দুইদিনব্যাপী বিজয় উৎসবের প্রথম দিনের আয়োজনে অংশগ্রহণ করে গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন, ছন্দ নৃত্যালয়, পাঠশালা, থিয়েটার মুরারীচাঁদ, চারুবাক, মুরারীচাঁদ কবিতা পরিষদ, খেলাঘর সিলেট, সিতিকণ্ঠ নৃত্যাঙ্গন, নৃত্যরথ, উদীচী সিলেট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, চিরন্তন, কথাকলি সিলেট, প্রতিবেশী নাট্যগোষ্ঠী, থিয়েটার বাংলা সিলেট, সূবর্ণযাত্রা, মোহনা সাংস্কৃতিক সংগঠন, এমসি কলেজ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন