editor
প্রকাশিত: 9:09 PM, December 15, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখন ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়। মানুষ খেয়েপরে ভালো থাকে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা মার্কায় ভোট দিলেই যে দেশের উন্নতি হয় সেটা আজ সর্বজনবিদিত।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, এ দেশের অর্থনৈতিক মুক্তি, আর্থসামাজিক উন্নয়ন এবং দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করেছে। নৌকা পদ্মা সেতু-রেল সেতু দিয়েছে, রাস্তাঘাটের উন্নতি করেছে, নৌকা আপনাদেরকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় দিচ্ছে, নৌকাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। তাই নৌকা মার্কায় ভোট দিন, যেন আওয়ামী লীগ সরকার আপনাদের সেবা করতে পারে। আওয়ামী লীগ দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবে।
তিনি শুক্রবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী মধ্যনগর উপজেলায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সহ সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, সদস্য ও বংশীকুন্টা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান টিটু চৌধুরী, সাবেক চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, বংশীকুন্টা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান সাঈদুর রহমান, বংশীকুন্টা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান আজিম, চামর ইউপি সাবেক চেয়ারম্যান প্রবাকর তালুকদার পান্না, দক্ষিণ শ্রীপুর ইউপি সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, তনুজ কান্দি দে, প্রচার সম্পাদক গোপাল সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আলমগীর খোকন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সোহাগ, শিক্ষক মোহাম্মদ আলী, আ:লীগ নেতা জামাল উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মধ্যনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আলভী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম রেজা, জহির প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন