editor
প্রকাশিত: 3:03 PM, December 16, 2023
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা যে বিজয় ছিনিয়ে এনেছিলাম, তা শুধু এই ভূখণ্ডের বিজয় নয়, এটি বাঙালির চেতনার বিজয়। আর এই বিজয় ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, এই বিজয় প্রতিদিন, প্রতিক্ষণে এবং প্রতি প্রাণে অনুরণিত হতে হবে। বাঙালির এই চেতনার বিজয়কে প্রতিটি মানুষের হৃদয়ে ধারণ করে এগিয়ে চলতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মেয়র,কাউন্সিলর,কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এর আগে নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে নগন ভবন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্যানেল মেয়র, কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, আবুল কালাম আজাদ লায়েক, শেখ তোফায়েল আহমদ শেপুল, শান্তনু দত্ত শন্তু, রাশেদ আহমদ, এসএম শওকত আমিন তৌহিদ, জয়নাল আবেদীন, হিরন মাহমুদ নিপু, মতিউর রহমান, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার রুমি, হাজেরা বেগম, ছমিরুন নেছা, সিসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সিলেট সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যা ৬ টায় নগর ভবন প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়