editor
প্রকাশিত: 12:32 AM, December 17, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যাগে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। জৈন্তাপুর প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
ভোর সাড়ে ৬টায় বাসট্যান্ড সংলগ্ন স্মৃতি সৌধ এবং উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জৈন্তাপুর মডেল থানা, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর প্রেসক্লাব, উপজেলা বিএনপি, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২, জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জৈন্তাপুর শাখা, জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি, দরবস্ত তরুন সংঘ সহ আরও অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
জৈন্তাপুর উপজেলা প্রশাসন সকাল ৯টায় জৈন্তাপুর রাজবাড়ি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে মহান বিজয় দিবসে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো: সাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, মহান মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের সবাই-কে এগিয়ে আসতে হবে। বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাস পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে যুদ্ধে করে আমাদের মুক্তি বাহিনী বাংলাদেশ-কে স্বাধীন করেছেন। অনেক ত্যাগ ও রক্তের বিনিময় আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। এই পতাকার সম্মান-মর্যাদা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি’তে সকল-কে এগিয়ে আসা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতি’তে অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমাদের নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন ও উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং সূধীজন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পুলিশ-আনসার বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে রাষ্ট্রীয় সালাম গ্রহন এবং কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করা হয়।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। জৈন্তাপুর
প্রেসক্লাবে জাতীয় পতাকা উত্তোলন
মহান বিজয় দিবস-২০২৩ইং উপলক্ষে জৈন্তাপুরের সার্বজনীন ঐতিহ্যবাহী স্মারক প্রতিষ্ঠান জৈন্তাপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান শ্রী জয়মতি রানী নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন শাহীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হানিফ আহমদ, আবুল হোসেন ,ইউপি সদস্য শওকত আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, নিবার্হী সদস্য নাজমুল ইসলাম, সদস্য সালমান শাহ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়