editor
প্রকাশিত: 2:03 PM, December 17, 2023
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর পুত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বিজয় মানে আলোকরশ্মি, বিজয় মানে ঐক্যবদ্ধ হয়ে সেই আলোকরশ্মির অনুসরণ করে অগ্রযাত্রায় শামিল হওয়া, এ বিজয় হোক কলম হাতিয়ারের বিজয়, এ বিজয় হোক প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়ার বিজয়।
তিনি আরো বলেন, কলম যোদ্ধারা দেশ ও জাতির বন্ধু। দৈনিক ইনফো বাংলা পত্রিকা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকতার ঐতিহ্যকে ধারন করে চলেছে। দৈনিক ইনফো বাংলা পত্রিকা পাঠকদের মন জয় করতে সক্ষম হয়েছে বলেই ৭ম বর্ষপূর্তি করে ৮ম বর্ষে পদার্পণ করেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাতে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব ভবনের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে দৈনিক ইনফো বাংলার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেট ব্যুরো আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় প্রধান মো. আনিছুজ্জামান পাটোয়ারী এর সভাপতিত্বে ও ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান ও মানবতাবাদী সংগঠক উৎফল বড়ুয়া এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু, সিলেট জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক সহ সভাপতি আতাউর রহমান আতা, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল উপদেষ্টা বরন চৌধুরী।

অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমেদ প্রমূখ।
দৈনিক ইনফো বাংলার প্রতিষ্ঠা বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন