editor
প্রকাশিত: 2:53 PM, December 17, 2023
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে।
শনিবার সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল থেকেই সিলেট নগরীর চৌহাট্রাস্হ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকার সড়কে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সকল শ্রেণীপেশার মানুষ ফুল,ব্যানার ফেষ্টুন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে দলে দলে আসতে থাকেন। এতে পুরো এলাকা লোকে লোকারণ্য পরিণত হয়।
মানবিক সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের শ্রদ্ধা নিবেদন করেন।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, বাবৌযুপ-জাতীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার (সাবেক মহাসচিব) অধ্যাপক সরোজ বড়ুয়া, সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর উপ পরিচালক ও বাবৌযুপ-সিলেট’র উপদেষ্টা বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, সভাপতি লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া উপস্থিত ছিলেন সদস্য টুম্পা বড়ুয়া, শেলু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন