editor
প্রকাশিত: 3:46 PM, December 18, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের খাজাঞ্চী- কামালবাজার পাকা রাস্তা সংস্কার কাজ চলতি বছরে সূচনা করে নিয়ন এন্টারপ্রাইজ নামের সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ চলছে কচ্ছপ গতিতে। কাজের মান নিয়ে উঠছে আলোচনা সমালোচনা। নিম্ন মানের ইট-কংক্রিট, বিটুমিনের বদলে জ্বালানো মবিল ও নির্ধারিত পরিমাপে হচ্ছে না পিচঢালাই এসব বিস্তর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ধীরগতির কারণে নির্দিষ্ট সময়ে শেষ হবে না কাজ এমনটাই বলছে বাস্তবতার চিত্র।
ফলে পূর্বের মতই উক্ত রাস্হায় জনচলাচলে চরম দূর্ভোগ পোহাতে দেখা যায় এলাকাবাসীকে । এ নিয়ে অত্র এলাকার অধিবাসীদের মধ্যে নানান কথা উঠেছে।
স্বরজমিনে গিয়ে শোনা যায় এলাকার অধিবাসীরা সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ডাক দেওয়ার প্রস্তুতি নিবেন অচিরেই। অনেকেই সিলেট ২ সংসদীয় আসনের এমপি মোকাব্বির খাঁনকে দোষারোপ করছেন।
এ নিয়ে অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রামধানা গ্রামের মরহুম সরফরাজ আলী সফা মিয়ার দ্বিতীয় সন্তান, যুক্তরাজ্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন সভাপতি আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ থেকে খাজঞ্চী সড়কের এমন বেহাল অবস্হা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি এমপি মোকাব্বির খাঁনকে একজন অযোগ্য এমপি হিসাবে মত প্রকাশ করে বলেন, তিনির যদি কাজ করার ক্ষমতা নেই তাহলে এ কাজে তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান দিয়ে রাস্তাকে এদিক সেদিক কেন করালেন? এম এ মল্লিক অবিলম্বে রাস্তার কাজ সমাপ্তি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
রাস্তা সংস্কার কাজের নানান অনিয়ম ও ধীরগতির কারণ জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেন নাই।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানিয়েছেন এবছর ডিসেম্বর মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জানুয়ারী নাগাদ শেষ হবে। কাজের নিম্ন মান নিয়ে তিনি অভিযোগ প্রত্যাখান করে বলেন, কাজ ঠিকমত হচ্ছে, কেউতো কোন অভিযোগ করে নাই।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়