editor
প্রকাশিত: 8:40 PM, December 18, 2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, উন্নয়নশীল দেশ হিসেবে এই বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট জনগণ গড়ে উঠবে এবং আমাদের দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ সারাবিশ্বে যে মর্যাদার আসন অর্জন করেছে, সেই অর্জন ধরে রেখেই বিশ্বে আরো উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, সেটাই আমার প্রতিজ্ঞা।
তিনি আরো বলেন, অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল, তারা এ দেশের স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করেছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সন্ত্রাসী দল বিএনপি-জামায়াতসহ, যারা স্বাধীনতার চেতনা বিশ্বাস করে না, তারা এদেশকে ধ্বংস করবে। কিন্তু আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
তিনি শনিবার (১৮ ডিসেম্বর) জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিতি ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল দাস, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোশাররফ মিয়া, বেহলি ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান শাহ, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক মিটন পাল, বেহলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরঞ্জিত তালুকদার, জামালগঞ্জ উপজেলার ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ সাচনা বাজার বনিক সমিতির চিত্র রঞ্জন পাল, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট নাসির আফিন্দী, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আাহবায়ক জসিম উদ্দিন, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সম্পাদক এডভোকেট রুকন মিয়া, জামালগঞ্জ মৎস্যজীবি লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, জেলা যুবলীগের সদস্য আজাদ মিয়া, সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, জামালগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি দেলোয়ার পাশা তারেক, উপজেলা ছাত্র লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফ আলম লিমন, বুরহান, জামাল, ওলি, সাবেক ছাত্র লীগ নেতা জয়াসিশ লিটন, জামালগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ আরিফ আহমেদ লিমন সহ জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়