editor
প্রকাশিত: 8:50 PM, December 18, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে প্রচার প্রচারণা। প্রার্থীদের পক্ষ থেকে উপজেলার প্রত্যেক এলাকায় চলছে মাইকিং। এছাড়া প্রার্থী বাদেও প্রচার প্রচারণায় থেমে নেই কর্মী সমর্থকরা।
সোমবার (১৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সেখানে মৌলভীবাজার-২ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, তাদের মধ্যে প্রতীক পাওয়ার পরপরই এই আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল (নৌকা) প্রতীক, স্বতন্ত্র থেকে একেএম সফি আহমদ সলমান (ট্রাক) প্রতীক, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন (সোনালী আঁশ) প্রতীক পেয়েই তাদের নির্বাচনী জোর প্রচারণা শুরু করেছেন।
এই আসনে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র থেকে আব্দুল মতিন (কাচি) প্রতীক, জাতীয় পার্টি থেকে আব্দুল মালিক (লাঙ্গল) প্রতীক, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আসলাম হোসাইন রহমানী (মিনার) প্রতীক, ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মোত্তাকিম তামিম (মোমবাতি) প্রতীক ও বিকল্পধারা থেকে মো. কামরুজ্জামান সিমু (কুলা) প্রতীক পেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে