editor
প্রকাশিত: 4:17 PM, December 19, 2023
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থানীয় লোক নিয়োগ না দেয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিলটি পাঞ্চায়িত।
সিলেট বিভাগের নায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সিলেট বিভাগের যে কোন সরকারি প্রতিষ্ঠানে স্থানীয় লোক নিয়োগে বৈষম্য একটি নিয়মে পরিণত হয়েছে। এর আগেও সিলেটের অন্যান্য প্রতিষ্ঠানে সিলেটিদের বিভিন্ন অযুহাত দেখিয়ে নিয়োগের ক্ষেত্রে টালবাহানা করা হয়। তারই অংশ হিসেবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৩৪টি অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এর প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বলে বলা হয়। যা অতিতের মতো সিলেটের স্থানীয়দের ক্ষেত্রে আবারও বৈষম্য করা হয়, যা কোন অবস্থাতে মেনে নেয়া যায় না। নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট বিভাগ বিদ্বেষী এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানান এবং সিলেট বিভাগের সকল সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানে সিলেট বিভাগের বাসিন্দাদের অগ্রাধিকার ভিত্তিতে শতভাগ নিয়োগ দেয়ার জোর দাবি জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন