editor
প্রকাশিত: 6:16 PM, December 19, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: উত্তর ভারতে যখন শৈত্যপ্রবাহ, দক্ষিণের রাজ্য তামিলনাড়ু তখন লাগাতার ভারী বর্ষণে বানভাসি। একাধিক বাঁধ থেকে জল ছড়ায় নতুন করে জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল। দুর্যোগের জেরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চলছে উদ্ধার কাজ। ত্রাণ পৌঁছে দিচ্ছে বায়ুসেনার হেলিকপ্টার।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত পর্যন্ত দক্ষিণ তামিলনাড়ুর ৩৯ টি অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। জলের তলায় কৃষিক্ষেত, রাস্তাঘাট, রেললাইন। রাস্তা ও রেললাইন ডুবে যাওয়ায় অনেক জায়গাতেই উদ্ধার কাজের জন্য পৌঁছতে পারছে না উদ্ধারকারী দল। এই অবস্থায় ত্রাণ পৌঁছাতে কাজ করছে বায়ুসেনার হেলিকপ্টার। বিপজ্জনক পরিস্থিতি ৪ জেলা তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশি এবং কন্যাকুমারীতে। সেখানে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন। বন্যার জেরে রাজ্যের বহু এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল। ফোনে ও যোগাযোগ করা যাচ্ছে না নেটওয়ার্কের অভাবে। যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। কৃষিক্ষেত জলের তলায় চলে যাওয়ায় খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী এসকে স্ট্যালিন এবং মুখ্যসচিব শিব দাস মিনা উদ্ধার কাজ এবং ত্রাণ বন্টণের বিষয়টি তদারকি করছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন