editor
প্রকাশিত: 11:59 AM, December 20, 2023
সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায় সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে সিলেটজুড়ে কড়া নিরাপত্তা দেখা গিয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তাবাহিনীর সরব উপস্থিতি রয়েছে।
এছাড়া সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন তৈরি করা হয়েছে। মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রিকাবীবাজার পয়েন্ট থেকে নেতাকর্মীরা জনসভাস্থলের দিকে আসছেন। মাঠে প্রবেশের সময় নেতাকর্মীদেরকে চেক করে অনুমতি দেওয়া হচ্ছে।
এদিকে, সকাল ৮ থেকেই সিলেটের জিন্দাবাজার, আম্বরখানা, চৌহাট্রা পয়েন্ট গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসব পয়েন্টে বাঁশের ব্যরিকেডও দেখা গেছে।
আমাদের প্রতিনিধিার জানান, সকাল ৮ থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সোয়া ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখান থেকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। এরপর বেলা তিনটার দিকে তিনি জনসভায় ভাষণ দেবেন।
এদিকে, শেখ হাসিনার সফর ও আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা ঘিরে সিলেটে উজ্জীবিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় সভানেত্রীর আগমন ঘিরে সিলেটজুড়ে বইছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার-ফেস্টুনে সেঁজেছে সিলেট নগরী। জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে গেল প্রায় এক সপ্তাহ ধরে কাজ করেছেন নেতাকর্মীরা। শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে রূপ দিতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়