editor
প্রকাশিত: 1:55 PM, December 20, 2023
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর নৌকা মার্কার প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের চৌমুহনীস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রধান নির্বাচনী কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালিত হবে। এই লক্ষ্যে ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভা শেষে নৌকা সমর্থনে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ সভাপতি সিএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক ও কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দেক আহমদ নোমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা, সাধারণ সম্পাদক এহসান আহমেদ টিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কুলাউড়া থানা মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুস সালাম।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে