editor
প্রকাশিত: 3:39 PM, December 20, 2023
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ আসনের নৌকা মনোনিত প্রার্থী, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে ডরসেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ডরসেটের সোয়ানিজ মাসালা রেস্টুরেন্টে বৃটেনে বসবাসরত বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি, ডরসেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব, সমাজ সেবক সেলিম আহমেদ এর সভাপতিত্বে ছাত্রলীগ নেতা নিয়াদ খান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন ডরসেট আ.লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা এম এ মুহিত আফজল।
বিশ্বনাথের কৃতিসন্তান ক্বারী আব্দুস শহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালী কমিউনিটি নেতা সামছু উদ্দিন, ফারুক মিয়া , আব্দুল হাই, মশিউর রহমান (নুর ), রেহান আহমেদ ,শরফ উদ্দিন , কামাল আহমদ, বদরুল ইসলাম, আব্দুস শহিদ, মুহিবুর রহমান, ডরসেট যুবলীগের সভাপতি লতিব আলী ।
এসময় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা জেরিন আহমদ, শরিফ সুমন, লতিব আলী, আব্দুস শহিদ, জুবের আহমদ জুবের, রেহান আহমদ।
সভায় বক্তারা দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট-২ আসনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নৌকার প্রতীকের প্রার্থী দিয়ে আওয়ামীলীগের পক্ষে আসনটি পুনরোদ্ধারের স্বপ্ন বাস্তবায়নের গুরুদায়িত্ব ও বিশ্বনাথ ওসমানীনগরের মানুষের গণদাবীকে যে মূল্যায়ন করেছেন এজন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশা-পাশি সিলেট ২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে আগামী ৭ জানুয়ারীর নির্বাচেন মুল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করার আহবান জানান বিশ্বনাথ ও ওসমানীনগর বাসীর প্রতি।
এসময় বক্তারা আরো বলেন, শফিকুর রহমান চৌধুরী সংসদ সদস্য হলে অবহেলিত বিশ্বনাথ ওসমানীনগরের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে। দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এ জনপদের কাঙ্খিত উন্নয়ন একমাত্র শফিকুর রহমান চৌধুরীর দ্বারাই সম্ভব। কারণ তিনি অতীতে সিলেট-২ আসনে অনেক উন্নয়নমূলক কাজ করে দেখিয়েছেন যে তিনি পারেন।দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ও আহবান জানান তাঁরা।
সভায় আরো উপস্থিত ছিলেন শরিফ সুমন, নুর মিয়া, নজির মিয়া, আরমান আহমদ (সুহেল), সুমন মিয়া, শফিক মিয়া, আকবর খান, জুবের আহমদ জুবের, সাদিক আহমদ, জেরিন আহমেদ, মুস্তাক আহমদ, বেলাল, হেলাল আহমদ, জাকির আহমদ, ফয়ছল আহমদ, ওয়াছির আহমদ, সুলতান আহমদ, খায়রুল ইসলাম, মামুন মিয়া, লায়েক মিয়া, ফাহিম মিয়া, সবুর মিয়া, আশোক মিয়া, ইমতিয়াজ আহমদ, সালেহ আহমেদ সাকিব ও ডরসেট আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন