editor
প্রকাশিত: 5:29 PM, December 20, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কাকাকে কুড়াল দিয়ে আঘাত করে প্রাণ কেড়ে নিল ভাতিজা। এ নৃশংস ঘটনাটি ঘটেছে আসামরাজ্যের মেরাপানির নলনিপাথরের নাহরনিত গ্রামে। জানা যায়, ভাতিজার কুড়ালের আঘাতে মারাত্মক জখম হয়েছেন শংকর দাস নামে এক ব্যক্তি।
২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে তিনি যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ির উঠানে তার ওপর ভাতিজা রাজীব দাস হামলা চালায়। রাজীব দাস তাকে কুড়াল দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এরপর শংকর দাসকে গুরুতর আহত অবস্থায় মেরাপানি হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান।
এদিকে পুলিশ রাজীব দাসকে আটক করে মেরাপানি থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন