editor

প্রকাশিত: 5:53 PM, December 20, 2023

নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক: সিলেটে প্রধানমন্ত্রী

নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে উন্নয়নের জন্য নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়যুক্ত করুন। কারণ, নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক। এই নৌকায় চড়িয়েই সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালা মানব জাতিকে রক্ষা করেছিলেন।

তিনি আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নৌকার প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার হারানোর কিছু নেই। বাবা মা ভাই বোন সবাইকে হারিয়েছি।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন দেশের মানুষের উন্নয়নে আত্মনিয়োগ করেছে মানুষকে অভাবমুক্ত করছে তখন ক্ষমতার লোভে একটি দল আগুনে পুড়িয়ে মানুষ মারছে। লন্ডনে বসে একটি কুলাঙ্গার আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছে আর এখানে একটি মহল তা বাস্তবায়ন করছে। এদের প্রতিহত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা গ্রামকে শহরে রূপান্তর করেছি। ঘরে ঘরে বিদ্যূৎ পৌঁছে দিয়েছি। সিলেটসহ ২১টি জেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত করেছি। সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও যোগাযোগের ক্ষেত্রে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। সুরমা কুশিয়ারা খনন কাজ শুরু হয়েছে। আগামীতে আরও বিভিন্ন বড়বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে। সিলেট বিমানবন্দরের উন্নয়ন কাজে বরাদ্দ দেয়া হয়েছে। বিমানবন্দর চৌকিদেখী পর্যন্ত রাস্তা ৪ লেন করা হচ্ছে।

তিনি সারাদেশের মানুষের জন্য সরকারের গৃহিত সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় নেয়া কর্মসূচিগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন নারীর ক্ষমতায়নে আমরা কাজ করছি। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তাদের ভাতা দিচ্ছি। এসব কর্মসূচির আওতা আগামীতে আরও বাড়ানো হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে বিদেশ যাওয়া যাবে। এমনকি বিদেশ ফেরতরা এই ব্যাংক থেকে লোন নিয়েও ব্যবসা বাণিজ্য করতে পারবেন।

তিনি আরও বলেন, স্মার্ট দেশ, স্মার্ট পিপল এবং স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হলে আবারও নৌকায় সবাই ভোট দিন।

বক্তব্যের শেষের দিকে মৃদু হেসে প্রধানমন্ত্রী বলেন, আবার দেখা হবে। ‘আবার আসিব ফিরে এই সিলেটে…’।

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে নৌকার প্রার্থী ড. একে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৬ আসনের নৌকার প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী ও অভিনেত্রী তারিন জাহানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উািদ্দন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন শেখ হেলাল এমপি, প্রেসিডিয়াম সদস্য জাজাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, বাহা উদ্দিন নাছিম ও মাহবুবুল আলম হানিফ প্রমুখ।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন