editor
প্রকাশিত: 6:32 PM, January 13, 2023
ডিএসএস ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে দেলোয়ার হোসেন নামে (২২) একজন গুলিবিদ্ধ হয়েছে এবং হনুফা বেগম নামে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে। শুক্রবার দেড়টার দিকে বুরুঙ্গাচড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাফর আহমদ।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক সদস্যা ও বুরুঙ্গাচড়া গ্রামের সখিনা বেগম জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে বুরুঙ্গচড়া গ্রামের পিছনে বাংলাদেশ সীমান্তের ভিতরের পাহাড়ি চড়ায় ৪-৫ জন মহিলা সহ দেলোয়ার হোসেন নামে একজন গোসল করছিলেন। হঠাৎ ভারতীয় ৫/৬ জন বিএসএফ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে পাহাড়ি চড়াতে এসে কোনো কিছু না বলেই প্রথমে বৃদ্ধ হনুফা বেগমকে বেধড়ক পিটুনি দেয়। পরে ৫/৬ রাউন্ড এলোপাতাড়ি গুলি চুড়ে। একটি গুলি দেলোয়ার হোসেনের গায়ে লাগে। পরে গ্রামবাসী বিজিবিকে মোবাইল ফোনে বিষয়টি জানালে বিজিবি আসার পূর্বেই বিএসএফ চলে যায়। পরে আহত অবস্থায় দেলোয়ার হোসেনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল পাটিয়েছেন তারা।
এইদিকে বিএসএফর গুলির শব্দে সীমান্ত এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। বুরুঙ্গা চড়া গ্রামের লোকজন ঘরবাড়ি ছেড়ে দূরে অবস্থান করছে।
ট্যাকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার জাফর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফর গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং এক বৃদ্ধ নারী আহত হয়েছেন। বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে এবং সর্তক অবস্থানে রয়েছে।
এস এ
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর