editor

প্রকাশিত: 6:44 PM, December 21, 2023

আমার ৪২ বছরের রাজনীতির কেন্দ্রবিন্দুই ছিলো মানুষের কল্যাণ করা: আতিকুর রহমান আতিক

আমার ৪২ বছরের রাজনীতির কেন্দ্রবিন্দুই ছিলো মানুষের কল্যাণ করা: আতিকুর রহমান আতিক

মোগলাবাজারস্থ নিজ বাড়িতে সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ এর জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, আমার ৪২ বছরের রাজনীতির কেন্দ্রবিন্দুই ছিলো মানুষের কল্যাণ করা। আগামী সংসদ নির্বাচনে যদি আমি নির্বাচিত হই, তাহলে অতীতের ন্যায় এই আসনের মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাবো। আমার বিশ্বাস আমার মাতৃভূমির জনগণ আমাকে আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিবেন।

তিনি বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মোগলাবাজারস্থ নিজ বাড়িতে সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ এর জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে রাজনীতি করছি। আমার এলাকার মানুষেরা আমাকে ভালোবাসেন, যার প্রমাণ আমি অতীতে পেয়েছি। কিন্তু আমার বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছিল। এবারের নির্বাচনে সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেয়ায় আমরা জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের বিজয়কে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে।

এলাকার বিশিষ্ট মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আফতাব এর সভাপতিত্বে ও হাসান আহমেদ এবং এনামুল কবির এর যৌথ পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির নেতা আলতাফুর রহমান আলতাফ, আহসান হাবিব মঈন, বাশির আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা মো. তাজ উদ্দিন এপলু, মো. মুরশেদ খান, মো. নাজির হোসেন, মো. কয়েছ আহমদ, মালাই আহমদ, মো. জাহাঙ্গীর খান, মাসুক আহমদ, মো. আখতার হোসেন, মামুনুর রশীদ মামুন, বুলবুল আহমদ, মো. গোলাম রাসুল জিতু, ফখরুল ইসলাম, মো. আলা উদ্দিন, মো. সেলিম আহমদ, হাসানুর রশিদ, সজিব আহমদ, আফজল আহমদ, মিন্টু আহমদ, মো. কালাম রাজা সাহেদ, এডভোকেট মঈনুল ইসলাম, হোসেন আহমদ হুশিয়ার, আমির উদ্দিন রতন, সানাউর রহমান মুসা প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক মোগলাবাজারে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন এবং আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন