editor

প্রকাশিত: 10:08 PM, December 21, 2023

দেশের চলমান উন্নয়ন ধারা ধরে রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: হোসাইন সাদ্দাম

দেশের চলমান উন্নয়ন ধারা ধরে রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: হোসাইন সাদ্দাম

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট রনজিত সরকারের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দাম

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দাম বলেছেন, নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে বোমাবাজি-সন্ত্রাস করে, লুটপাট করে এবং দেশকে ধ্বংস করে। বিএনপি-জামায়াত যাতে আবার ক্ষমতায় এসে দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে তার জন্য আপনাদের সচেষ্ট থাকতে হবে এবং দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে বাদাঘাট বাজারে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট রনজিত সরকারের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পথসভায় বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জুনাব আলী সভাপতিত্বে ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আফতাফ উদ্দিন এর পরিচালনায় এডভোকেট রনজিত সরকার বলেন, আগামী সংসদ নির্বাচনে যদি আমি নির্বাচিত হই, তাহলে সুনামগঞ্জ-১ এই আসনের মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাবো। আমি বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হয়ে কাজ করে যেতে চাই। আপনারা আমাকে আপনাদের দোয়া, ভালোবাসা ও মহা মূল্যবান ভোট দিয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, ইনশাআল্লাহ আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আলমগীর খোকন, সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, বাংলাদেশ ছাত্র লীগের সহ সভাপতি রাকিবুল হাসান, আল আমিন রহমান, ইবনুল হাসান, সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল ইসলাম, সিলেট মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ছিদ্দুকুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া, তাহিরপুর উপজেলা কৃষক লীগ সভাপতি আলহাজ্ব জিল্লুর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, ধর্মপাশা উপজেলা ছাত্র লীগের সভাপতি দিলোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক আরিফ আহমেদ লিমন প্রমুখ।

এছাড়াও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়