editor

প্রকাশিত: 9:05 PM, December 22, 2023

মাসুক উদ্দিনকে বিজয়ী করতে মাঠে নেমেছেন নেতাকর্মীরা কানাইঘাট-জকিগঞ্জে নৌকার প্রচারনা জোরদার

মাসুক উদ্দিনকে বিজয়ী করতে মাঠে নেমেছেন নেতাকর্মীরা কানাইঘাট-জকিগঞ্জে নৌকার প্রচারনা জোরদার

কানাইঘাট প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের নৌকা প্রতীকের সমর্থনে কানাইঘাট উপজেলা জুড়ে ব্যাপকভাবে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন দলের নেতাকর্মীরা।

ইতিমধ্যে কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম, ঝিঙ্গাবাড়ী এবং রাজাগঞ্জ ইউনিয়ন শাখা আওয়ামীলীগের উদ্যোগে যৌথ সভার মাধ্যমে এ ৩টি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী কমিটি গঠনের পাশাপাশি নৌকা প্রতীকের সমর্থনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলাকা ভিত্তিক প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজারে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি হাট-বাজার ভিত্তিক প্রচারনা জোরদার করা হয়েছে। নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য দলের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে দিক-নির্দেশনা দিয়েছেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

নৌকার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ প্রতিদিন কানাইঘাট ও জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার প্রচারনা, উঠান বৈঠক, মতবিনিময়, নির্বাচনী সভা করে যাচ্ছেন।
গত বৃহস্পতিবার রাত ৭টায় কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজারে নৌকার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনকালে নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমেদ দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের নেতাকর্মীরা সবধরনের ভেদাভেদ ভুলে গিয়ে কানাইঘাট-জকিগঞ্জের গ্রাম-অঞ্চল, পাড়া-মহল্লায় নৌকাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বিগত ৪০বছর ধরে কানাইঘাট-জকিগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের সেবা করার চেষ্টা করে গিয়েছিলেন। আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময়ে তাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সহ নানাভাবে সম্মানের আসনে বসিয়েছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা তাকে নৌকা প্রতীক দিয়েছেন। জীবনের শেষ মুহুর্তে কানাইঘাট-জকিগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং এ অঞ্চলের কাঙ্খিত উন্নয়নের স্বার্থে ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন