editor
প্রকাশিত: 7:01 PM, January 13, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অশোক পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক পদে গোলাম এহিয়া চৌধুরী সুহেল বিজয়ী হয়েছেন।
রাতভর ভোটগণনা শেষে শুক্রবার ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ। এর আগে বৃহস্পতিবার দিনভর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট এক হাজার ৭৩৩ ভোটারের বিপরীতে ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ প্রার্থী।
শুক্রবার ভোর ৫টায় ঘোষিত ফলাফলে সভাপতি পদে অশোক পুরকায়স্থ ৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সামছুল হক পেয়েছেন ৫৭৫ ভোট। সভাপতি পদে অপর প্রার্থী সরোয়ার আহমদ চৌধুরী আবদাল ২২৩ ভোট পেয়ছেন।
সহ-সভাপতি ১ পদে কামাল হোসেন ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী ওলিউল্লা মারুফ পেয়েছেন ৬৬৪ ভোট। সহ-সভাপতি ২ পদে বিজয়ী আব্দুর রহিম পেয়েছেন ৬২৯ ভোট। এই পদে মো আব্দুল হান্নান ১৬৯ ও নূরুল আমিন ৪৮০ ভোট পান।
সাধারণ সম্পাদক গোলাম এহিয়া চৌধুরী সুহেল ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদের অপর তিন প্রার্থী জুবায়ের বখত ২৭৯, মোস্তফা দিলোয়ার ১২৪ ও মহসিন আহমদ ৮৫ ভোট পান।
যুগ্ম সম্পাদক ১ পদে সলমান উদ্দিন ৭১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে মো তাজ রিহান ১৩২ ও সালেহ আহমদ ৫৫৮ ভোট পান।
যুগ্ম সম্পাদক-২ পদে ৬২৩ ভোট পেয়ে বিজয়ী হন সাইফুর রহমান। এই পদে মাসুম আহমদ ২৩৯ ও দেলোয়ার হোসেন ৫০৮ ভোট পান।
এছাড়া সমাজ বিষয়ক সম্পাদক পদে মো, মতিউর রহমান, লাইব্রেরী সম্পাদক পদে রঞ্জু দেবনাথ, প্রধান নির্বাচন কমিশনার পদে মো. আব্দুর রহমান চৌধুরী, সহ-সম্পাদকের ৩টি পদে এ এইচ এম ওয়াসিম, নাদিম রহমান ও তোফায়েল আহমদ বিজয়ী হয়েছেন।
কোন প্রার্থী না থাকায় সহ সমাজ বিযয়ক সম্পাদক পদে মো. তানভির আহমেদ, সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে মো. আল আসলাম মুমিন ও সজল চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর), মো. আখতার হোসেন খান , আবু মোহাম্মদ আসাদ, মো. আব্দুল ওদুদ, আব্দুল মান্নান চৌধুরী, মো. আব্দুল মালিক, আশিক উদ্দিন আশুক, এমাদ উদ্দিন, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), নোমান মাহমুদ ও রাজ উদ্দিন বিজয়ী হয়েছেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন