editor
প্রকাশিত: 7:13 PM, January 13, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেটে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পিতৃহারা হলেন দুই ফটো সাংবাদিক। দুই ফটো সাংবাদিক হলেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী ও জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত পাঠাগার সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট’র সিনিয়র ফটো সাংবাদিক মো.আবু বক্কর।
ইউসুফ আলীর বাবা মো.আব্দুস শুকুর শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৪ টায় শাহী ঈদগাহ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। আজ বাদ জুমআ নয়াসড়ক জামে মসজিদে জানাযার নামাজ সম্পন্ন হবে।পরে হযরত মানিক পীর রহ. মাজার গোরস্থানে তাকে সমাহিত করা হবে।
মরহুম আব্দুস শুকুর মৌলভীবাজারের সদর উপজেলার রসুলপুর এবং সমপাশী গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা প্রয়াত মো.আফতাব মিয়া (হাজারী মিয়া) ছিলেন তৎকালীন জমিদার।
অপরদিকে, মো.আবু বক্করের বাবা মো.আব্দুল মালিক শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বাদ আছর কামালবাজারের মাধবপুর শাহী ঈদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনিও দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। মরহুম মো. আব্দুল মালিক বিশ্বনাথ উপজেলার কামালবাজারের কর্মকলাপতি গ্রামের বাসিন্দা ছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন