editor

প্রকাশিত: 1:51 PM, December 23, 2023

বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা, সতর্কবার্তা ডব্লিউএইচওর

বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা, সতর্কবার্তা ডব্লিউএইচওর

7

চলতি শীত মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশে ফের শুরু হয়েছে শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনার নতুন ঢেউ। গত এক মাসে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের শতকরা হার বেড়েছে ৫২ শতাংশ।

5

করোনায় মৃত্যুর হারেও পরিলক্ষিত হচ্ছে ঊর্ধ্বগতি। গত ২৮ দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েছে আট শতাংশ।

শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্থাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, ‘করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত হয়েছেন ৭৭ কোটি ২০ লাখ মানুষ এবং তাদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৭০ লাখ জনের। বেশ কয়েক মাস বিরতির পর নভেম্বর থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।’

5

‘আমাদের হাতে থাকা তথ্য বলছে, নভেম্বরের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এক মাসে বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ এবং তাদের মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ১ হাজার ৬০০ জন। গুরুতর অসুস্থদের হাসাপতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। শতকরা হিসেবে এক মাসে বিশ্বজুড়ে সংক্রমণ বেড়েছে ৫২ শতাংশ।’

সংক্রমণের এই ঊর্ধ্বগতির জন করোনাভাইরাসের নতুন একটি ধরন বা ভ্যারিয়েন্ট জেএন ডট ১ দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ধরনটি আসলে এই ভাইরাসটির ওমিক্রন ভ্যারিয়েন্টের উপধরন বা সাব ভ্যারিয়েন্ট বিএ ডট ২ ডট ৮৬ উপধরন থেকে উদ্ভূত। গত ১৮ ডিসেম্বর জেএন ডট ১-কে ভ্যারিয়েনর্ট অব ইন্টারেস্ট ক্যাটাগরিভুক্ত করেছে ডব্লিউএইচও।

জেএন ডট ১ খুব উদ্বেগ জাগানিয়া কোনো ভাইরাস নয়। যদিও করোনা ভাইরাসের এই ধরনটির ছড়িয়ে পড়ার ক্ষমতা ব্যাপক তবে ডব্লিউএইচও জানিয়েছে, জেএন ডট ১’র জন্য আলাদা কোনো টিকার প্রয়োজন নেই। বর্তমানে বাজারে যেসব টিকা রয়েছে, এই ভ্যারিয়েন্টটি থেকে সুরক্ষা নিশ্চিতে সেগুলোই যথেষ্ট।

3

‘মহামারির প্রথম পর্যায়ে করোনাভাইরাস যে আতঙ্ক হয়ে দেখা দিয়েছিল, এখন সেই অবস্থা নেই। জেএন ডট ওয়ান ভাইরাসটির প্রভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ পড়বে— তেমন আশঙ্কাও আপাতত নেই। তারপরও অসুস্থতাজনিত ভোগান্তি এড়াতে বিশ্ববাসীকে এই ভাইরাসটি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে,’ বিবৃতিতে বলেছে ডব্লিউএইচও। সূত্র: এনডিটিভি

4

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

8 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

জাতিসংঘ সফর সফলভাবে সম্পন্ন করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সিলেটে ছাত্রদলের আনন্দ মিছিল

4 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা প্রদান

6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জিয়া শিশু কিশোর সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

3 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে: নজরুল ইসলাম মুনিম

3 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

জালালাবাদে নিষিদ্ধ সংগঠন নিয়ে তৎপরতা, অভিযোগের কেন্দ্রে সিরাজুল

1 ‎‎সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঝরনারপার এলাকায় লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়

1
3