editor
প্রকাশিত: 7:29 PM, December 23, 2023
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোখলেছুর রহমান কামরান বলেছেন, স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এসময় তিনি সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি শনিবার (২৩ জানুয়ারি) নগরীর ৯নং ওয়ার্ডের আখালিয়া এলাকায় ফাস্ট স্টেপ ইন্টারন্যাশনাল স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কুলের প্রিন্সিপাল মুহিবুল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম অনি এবং নাফিসা তানজিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, স্কুলের পরিচালক জিহান ফেরদৌস, এডভোকেট জুবায়ের আহমদ, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম চৌধুরী, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফাতেমা বেগম, বি. এস. আই ঢাকা এর সাবেক ভাইস প্রিন্সিপাল গুলশান আরা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সাদীকুর রহমান, আব্দুর রশিদ, প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফাস্ট স্টেপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মুহিবুল হোসেন চৌধুরী বলেন, দক্ষ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশগ্রহনকারীদের সনদপত্র প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন