editor
প্রকাশিত: 7:32 PM, December 23, 2023
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুরামু জেলায় বাস- ট্রাক্টরের সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরামু জেলার কাল্লুর গ্রামের কাছে জাতীয় সড়ক ৪৪ এ চাল ও আটার বস্তা বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে একটি বাসের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। পুলিশ সাব ইন্সপেক্টর সাগর সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার (২৩ ডিসেম্বর ) সকালে একটি বাস ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মৃতদেহ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতরা অনন্তপুরামু জেলার গুটি মন্ডলের বাসিন্দা বলে জানা গেছে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে বাসের সামনের অংশ পুরোপুরি ভেঙে পড়ে এবং চাল ও আটার বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন