editor
প্রকাশিত: 7:54 PM, December 23, 2023
ওসমানীনগর প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকার প্রার্থী সাবেক সংসদস সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। শনিবার (২৩ ডিসেম্বর) ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং হাট বাজারে মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
গত দুই বারের নির্বাচনে সিলেট-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন না হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা কমে গেলেও এবার শফিক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করায় দলীয় নেতাকর্মীরা যেমনটা রয়েছেন ফুরফুরে মেজাজে তেমনটা ভোটাররাও ।
নির্বাচনী প্রচারনা শেষে এক পথ সভায় তিনি বলেন , দেশে ব্যাপক উন্নয়ন হলেও সিলেট-২ তথা বিশ্বনাথ এবং ওসমানীনগর রয়েছে অনেকটা পিছিয়ে। তাই আগমী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকায় উন্নয়ন হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
প্রচারনা কালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার চেয়ারম্যান শামিম আহমদ ভিপি , উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু, সাদিপুর ইউিনয়ন চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, তাজপুর ইউিনয়ন চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক প্রমূখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন