editor
প্রকাশিত: 9:48 PM, December 23, 2023
বিশ্বনাথ প্রতিনিধি :: আমিন মিয়া ওরফে সিয়াম নামের ১৬ বছরের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
নিখোঁজের তিন দিন পর সিলেটের বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের আজিজ নগর ইটভাটা সংলগ্ন হাওর থেকে কিশোরের মৃতদেহটি উদ্ধার করা হয় আজ ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে।
নিহত আমিন মিয়া ওরফে সিয়াম (১৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের মো. আবু বকরের ছেলে। শনিবার দুপুর ১২টায় উপজেলার রামপাশা ইউনিয়নে ইটভাটা সংলগ্ন হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এসময় ঝোপঝাড়ে পড়ে ছিল গলায় ধারালো অস্ত্রের আঘাতে বিক্ষত সিয়ামের দেহ। ইটভাটা সর্দার পিতা আবু বকরের সাথেই শ্রমিক হিসেবে কাজ করতো কিশোর সিয়াম।
পরিবার সূত্র জানায়, গেল বুধবার পাশ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিলে যোগ দেয়ার কথা বলে ঘর থেকে বের হয় সে। পরদিন সকালে কাজে না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।
কোথাও কোন সন্ধান না পেয়ে ওইদিনই বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পিতা আবু বকর।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী জানিয়েছেন, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্যে আমরা দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়