editor
প্রকাশিত: 3:24 PM, December 24, 2023
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যম উন্নয়নের হাতিয়ার। গণমাধ্যম আছে বলেই সরকার রাষ্ট্র তাদের ভুলগুলো শুধরানোর সুযোগ পায়। মানুষের মন মানসিকতাকে উন্নত করার মাধ্যমে জাতি, সমাজ গঠনে গণমাধ্যম একটি শক্তিশালী ভূমিকা পালন করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনা রোডম্যাপ অনুযায়ি কাজ করে চলেছেন।
তিনি রবিবার সকাল ১১ টায় নগরীর জিন্দাবাজারে ইমজার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সফল সুষ্ঠু করতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। নির্বাচনে ভোট প্রদানের জন্য জনগণ উদগ্রীব হয়ে আছেন বলেও তিনি জানান। তিনি সরকারের উন্নয়নগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি নির্বাচনে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সেজন্য মিডিয়াকে দায়িত্বশীল আচরণের আহবান জানান।
ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি মাহবুবুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক গুলজার আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি ফয়জুল আনোয়ার আলওয়ার, এপতার হোসেন পিয়ার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আল আজাদ, ইমজার সহ-সভাপতি সজল ছত্রী, বিলকিস আক্তার সুমি, সহ-সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, আব্দুল মালিক জাকা, ইকরামুল কবির, মইনুদ্দিন মঞ্জু, সৈয়দ রাসেল প্রমুখ।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়