editor

প্রকাশিত: 5:01 PM, December 24, 2023

বিশ্বনাথে কিশোর হত্যার রহস্য উদঘাটন: হত্যাকারি আটক

বিশ্বনাথে কিশোর হত্যার রহস্য উদঘাটন: হত্যাকারি আটক

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে নিহত কিশোর সিয়াম হত্যার দ্রুত সময়ে রহস্য উদঘাটন করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের এফসি ব্রিকস হতে পূর্বদিকে হয়দরপুর হাওরের মাঝখানে পাঁচলার খাল এর পূর্ব পাড়ে ঝোপের মধ্যে পাওয়া কিশোর হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও মুল হত্যাকারিকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

আজ রবিবার দুপুরে বিশ্বনাথ থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর সার্কেল এডিশনাল এসপি আশরাফুজ্জান।

কিশোর সিয়াম কে জোরপূর্বক বলাৎকার শেষে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কান্দি উত্তর আজিজ নগরের আরকুম আলী (৪০) নামের ঘাতক। আরকুম আলী মৃত আছদ্দর আলীর ছেলে বলে জানা গেছে। আটকের পর কিশোরকে হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে হত্যার দায় ও স্বীকার করেছে সে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ২৩ ডিসেম্বর বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের এফসি ব্রিকস হতে পূর্বদিকে হয়দরপুর হাওরের মাঝখানে পাঁচলার খাল এর পূর্ব পাড়ে ঝোপের মধ্যে থেকে ১৬ বছরের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করে।

প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত মৃত কিশোরের পরিচয় সনাক্ত করার চেষ্টা করে। তখন ইয়ামিন নামে একটি ছেলে ঘটনাস্থলে পৌছায় এবং লাশটি দেখে তার ভাই সিয়ামের লাশ মর্মে চিহ্নিত করে। ইয়ামিন তখন জানায় তার বাবা ভাই এবং সে গত দেড়মাস পূর্ব থেকে রামপাশা এফসি ব্রিকস-এ কাজ করে আসছে। তারা ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার করাতকান্দি গ্রামের বাসিন্দা। প্রাথমিকভাবে লাশের পরিচয় সনাক্তের পর সুরতহাল প্রস্তুত করে লাশের ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে পুলিশ। পাশাপাশি ঘটনার মূল রহস্য উদঘাটন ও ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারে তদন্ত শুরু করে এবং আরকুম আলী কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সিয়াম কে হত্যার আদ্যোপ্রান্ত বর্ণনা দেয় আরকুম আলী।

জানা যায় ২০ ডিসেম্বর হত্যার দিন সিয়াম সারাদিন কাজ শেষে সন্ধ্যার পরে গোসল করে পরিষ্কার কাপড়চোপড় পরে ইটভাটা হতে বের হয়। পাশেই একটি মসজিদের ওয়াজ মাহফিল চলছিল। এরপর সে আর ফিরে আসেনি। ইটভাটায় থাকা তার ওপর মেজ ভাই ইয়ামিন ভাবে যে তার ভাই ওয়াজ মাহফিলে গিয়েছে। কিন্তু রাত বাড়তে থাকে এবং সিয়াম ফিরে না আসায় ইয়াসিন সিয়ামের খোঁজ করতে থাকে। মূলত রাত ৮টার পর থেকে সিয়ামের খোঁজ কেউ পাচ্ছিল না। পরবর্তীতে গত ২৩/১২/২০২৩খ্রিঃ ব্রিকস ফিল্ডের পাশের হাওরে লাশ প্রাপ্তীর সংবাদে পুলিশ ঘটনাস্থলে গেলে উৎসুক জনতার পাশাপাশি নিখোঁজ সিয়ামের ভাই ইয়ামিন ও ব্রিক ফিল্ডের লোকজন ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে পাওয়া লাশটি তার ভাই সিয়ামের বলে সনাক্ত করে। উক্ত ঘটনায় তার বাবা ২৩/১২/২০২৩খ্রিঃ রাতে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৮/১৭৫, তারিখ- ২৪/১২/২০২৩ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। এর পর পুলিশ অধিকতর অভিযান চালিয়ে একপর্যায়ে গোপন সূত্র মারফত তথ্য প্রাপ্ত হয়ে ২৪/১২/২০২৩খ্রিঃ রাত ৩ ঘটিকার সময় আরকুম আলীকে আটক করে।

জিজ্ঞাসাবাদে আরকুম আলী জানায় সে একই ইট ভাটাতে মাটি আনলোডের কাজ করে। ইট ভাটাতেই কাজের সুবাদে সিয়ামের সাথে তার পরিচয় হয়। গত ২০/১২/২০২৩ খ্রিঃ তারিখ সিয়ামের বাবা, ভাই তার গ্রামের বাড়িতে যাওয়ার সংবাদ প্রাপ্ত হইলে আসামী আরকুম আলী সেই সুযোগ কাজে লাগিয়ে ভিকটিম সিয়ামকে বলাৎকার করার ফন্দি আটে। পরিকল্পনা মোতাবেক আরকুম আলী সিয়ামকে নিয়ে গোপন জায়গায় যাওয়ার কথা বলে। রাত অনুমান ৮ টার ঘটিকার সময় ব্রিক ফিল্ডের নিকটবর্তী পূর্বপাশের কবরস্থানের রাস্তার পাশ দিয়ে হয়দরপুর হাওরে ঘটনাস্থলে যায়। নদী পার হয়ে পশ্চিম পাশে যাওয়ার কথা বলে আসামী আরকুম আলী সিয়ামকে তার পরিহিত প্যান্ট শার্ট খোলার জন্য বলে। ভিকটিম সিয়াম আসামীর কথামত তার পরিহিত কাপড় চোপড় খোললে আসামী আরকুম আলী ভিকটিমকে বলাৎকার করার উদ্দেশ্যে পিছন থেকে ঝাপটে ধরে। ভিকটিম জোর জবরদস্তি শুরু করলে সিয়ামকে মেরে ফেলার ভয় দেখায়। একপর্যায়ে আসামী আরকুম আলী ভিকটিম সিয়ামকে জোরপূর্বক বলাৎকার করে। ভিকটিম সিয়াম তখন কান্নাকাটি করে উক্ত ঘটনা তার বাবা ও ব্রিক ফিল্ডের ম্যানেজারের নিকট বিচার দিবে বললে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে নিজেকে রক্ষার উদ্দেশ্যে সিয়ামের সাথে থাকা টাওয়াল দিয়ে তার মুখ চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে। হত্যার পর ভিকটিমের লাশ ঝোপের মধ্যে ফেলে রাখে। প্যান্ট ও জুতা নদীতে ফেলে রাখে। কাজ শেষ করে সে নদী পার হয়ে পশ্চিম পাশে এসে টাওয়ালটি পশ্চিম পারে ডুবার মধ্যে ফেলে রাখে এবং অনুমান ঘটনাস্থলের দুইশ মিটার পশ্চিমে কচুরিপানার ভিতর শার্ট লুকিয়ে রাখে।

তার দেওয়া জবানবন্দি ও তথ্য মতে আজ সকালে আসামীর দেখানো স্থান থেকে উক্ত আলামতগুলো উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়