editor
প্রকাশিত: 6:28 PM, December 24, 2023
হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ৭৪ কেজি গাঁজা, ১৪৩ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ জব্দ এবং ১২ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে ৮টি।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জের পুলিশ সুপার মো. আক্তার হোসেন তথ্যগুলো জানান।
তিনি জানান, শনিবার (২৩ ডিসেম্বর) ভোর পৌনে ৭টায় চুনারুঘাট উপজেলার চ-িছড়া চা বাগানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এতে ৪৮ কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে এক পলাতক আসামীকেও গ্রেফতার করে ডিবি। একইদিন মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে ৩ জুয়াড়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এছাড়াও চুনারুঘাট থানার অভিযানে আহমদাবাদ ইউনিয়নের আমু চা বাগান এলাকা থেকে শনিবার দিবাগত রাত পৌনে ১০টায ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগে চুনারুঘাট শহরের হাতুন্ডা এলাকা থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।
অপরদিকে বানিয়াচং থানার অভিযানে ৯ কেজি গাঁজা, ৯পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। লাখাই থানার অভিযানে ২০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়। আজমিরীগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মো. আক্তার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরকম অভিযান চলমান থাকবে। প্রেস কনফারেন্সে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়