editor

প্রকাশিত: 7:26 PM, December 24, 2023

মাধবপুরে সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

মাধবপুরে সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

শেখ মো শাহীন উদ্দীন, মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেবী চন্দ।

সভায় প্রধান অতিথি দেবী চন্দ উপজেলার সর্বস্তরের জনগণের সাথে সাংবিধানিক ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের লক্ষ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার হবিগঞ্জ আক্তার হোসেন, বিপিএম-সেবা, উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত আন্দিউড়া ইউনিয়নের সেক্রেটারি মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দীন লস্কর, ত্রিপুরারী দেবনাথ তিপু সহ সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিপি এম-সেবা অনুষ্ঠানে নির্বাচনকালীন বিভিন্ন আচরণবিধি, ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন। এ সময় নির্বাচনকালীন সময়ে আইনশৃংখলা রক্ষায় সকলকে সহযোগিতার আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন