editor
প্রকাশিত: 4:17 PM, December 25, 2023
উৎফল বড়ুয়া :: কক্সবাজারে শেষ হলো দুদিনব্যাপি পার্ল লিভার ফেস্ট-২০২৩ রবিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ ও ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজের লিভার বিশেষজ্ঞগন ও হেপাটোলজি বিভাগের রেসিডেন্টসহ প্রায় ৫০ জন চিকিৎসক অংশগ্রহন করেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে কক্সবাজার এক্সপ্রেস যোগে ঢাকা থেকে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান অংশগ্রহনকারী চিকিৎসকবৃন্দ। রাতে কক্সবাজার এক্সপ্রেসেই অনুষ্ঠিত হয় পার্ল লিভার ফেস্টের বৈজ্ঞানিক অধিবেশনটি। চলন্ত ট্রেনে এ ধরনের বৈজ্ঞানিক অধিবেশনের আয়োজন বাংলাদেশে সম্ভবত এই প্রথম।
এতে লিভার ক্যান্সার চিকিৎসায় দেশে উৎপাদিত ইমিউনোথেরাপীর ভূমিকা নিয়ে কিনোট লেকচারটি প্রদান করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিভার বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহাঙ্গীর আলম সরকার। সেশনটি চেয়ার করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. এম এ রহিম ও শেখ মোহাম্মদ নূর-ই- আলম ডিউ আর মডারেশনের দায়িত্বে ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা বেগম। উল্লেখ বাংলাদেশে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড লিভার ক্যান্সার চিকিৎসায় একাধিক ইমিউন চেক পয়েন্ট ইনহিবিটার বা ইমিউনোথেরাপী উৎপাদন করছে, যা ব্যবহার করে এদেশে লিভার ক্যান্সার রোগীরা উপকৃত হচ্ছেন।
কক্সবাজারে লিভার বিশেষজ্ঞরা সদ্য উদ্বোধন করা কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন এবং পাশাপাশি কক্সবাজার এবং আশেপাশের বিভিন্ন দ্রস্টব্য স্থান পরির্দশন করেন। পার্ল লিভার ফেস্টের আয়োজনে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং এর সাইন্টিফিক পার্টনার ছিল বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। অধ্যাপক ডা. স্বপ্নীল জানান, ট্রেনের বিরুদ্ধে চলমান আগুন সন্ত্রাসের প্রতিবাদে তারা ট্রেনে বৈজ্ঞানিক অধিবেশন আয়োজন করেন।
উল্লেখ ইতিপূর্বেও ইনানী বীচ, সুন্দরবন, মিঠামইনের হাওর, সেন্টমার্টিন দ্বীপ এবং সিলেটে একই ধরনের লিভার ফেস্টের আয়োজন করা হয়েছিল যেখানে লিভার বিশেষজ্ঞরা বিজ্ঞান চর্চার পাশাপশি বাংলাদেশকে এবং বাংলাদেশের বদলে যাওয়াকে আরো বস্তুনিষ্ঠভাবে চিনতে ও উপলব্ধি করতে সক্ষম হন। এবারের দুদিনব্যাপি আয়োজন শেষে অংশগ্রহনকারী লিভার বিশেষজ্ঞরা কক্সবাজার এক্সপ্রেস যোগে কক্সবাজার ত্যাগ করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন