editor
প্রকাশিত: 8:26 PM, December 25, 2023
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় রেলপথে রাত্রিকালীন দায়িত্ব পালনকারী সদস্যদের ডিউটি পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।
রবিবার (২৪ ডিসেম্বর) রাতে লাউয়াছড়া বনের ভিতরের রেলপথ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি লাউয়াছড়া বনের ভিতরের রেলপথে অধিক সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং রেলপথ ও রেলস্টেশনের সকল সদস্যদের নিষ্টার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। এসময় তিনি সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান বিএএম, পিএএমএস, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. মোতালিব হোসেন।
এছাড়াও সহকারি জেলা কমান্ডেন্ট, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এবং ২৪ আনসার ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন। পরে শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার ও শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন