editor
প্রকাশিত: 11:35 AM, December 26, 2023
জৈন্তাপুর প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ)-এ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি জনগণ-কে নৌকায় ভোট দেওয়ার আহবান করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক উন্নয়ন সাধিত হয়েছে। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের সংগঠন। মহান স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের মানুষের সকল মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। তিনি আগামী ৭জানুয়ারী অনুষ্ঠিত ভোট উৎসবে মহান স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় পক্ষে ভোট দিয়ে তাকে পুনরায় এমপি নিবার্চিত করার আহবান জানান।
সোমবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া হাজী মোস্তাক আহমদ চৌধুরী’র বাড়িতে উঠান বৈঠক, দরবস্ত মহাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিজপাট সারীঘাট উত্তারপার, চিকনাগুল ইউনিয়ন ও বাঘের সড়ক এলাকায় তিনি গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহন করেন।

সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ,সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন,শাহিনুর রহমান।
ইমরান আহমদ এমপি’র সমর্থনে ও নৌকা মার্কার এসব নিবার্চনী পথ সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন